যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোয় নিহত ৯১ - সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত - প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন - আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। শনিবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপাচার্য আনোয়ার হোসেন বলেন, পুলিশ আমাদের পূর্ব অনুমতি না নিয়ে আবাসিক হলে প্রবেশ করেছে। ছাত্রলীগ নেতা লিখন আহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ছাত্রকে আটক করলে শুরু হয় পুলিশ –ছাত্র সংর্ঘষ। এ সময় পুলিশের ছোড়া রাবার-বুলেটে ৩ ছাত্র আহত হন। তিনি বলেন, আহত ছাত্রদের আমি নিজে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় উচ্ছৃশৃঙ্খল বা বিক্ষুব্ধরা আমাদের গাড়িতে আক্রমণ চালিয়ে ভাঙচুর করে। তিনি আরো বলেন, যারা ১৬ ঘণ্টা ঢাকা –আরিচা মহাসড়ক অবরোধ করে তারা কোনো দিনই প্রকৃত ছাত্র হতে পারে না। যার ফলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সমস্ত ঘটনায় ক্যাম্পাসে সেশন জট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে—উল্লেখ করে তিনি বলেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তখনই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা কেন? এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।

এদিকে, পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ও প্রভোস্টকে নিয়ে মীর মোশারফ হোসেন হলে প্রবেশ করা হয়েছে। ছাত্রলীগ নেতা লিখনের ওপর হামলাকারীকে ধরতে মীর মোশাররফ হলে পুলিশের প্রবেশ অতপর ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্তের জন্য ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ফরহাদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

//জাবি, ৪ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.