সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ইরাকের বিভিন্ন স্থানে হামলায় নিহত ৩৩

বাংলাটাইমস ডেস্ক: বৃহস্পতিবার রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন স্থানে হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। ইরাকে বিগত প্রায় দু’বছরের মধ্যে জুলাই সবচেয়ে রক্তক্ষয়ী মাস ছিল সরকারি পরিসংখ্যানে এমন তথ্য উঠে আসার পর এসব লোক নিহত হলো।
আগস্ট মাসের প্রথম দু’দিনে ইরাকে সহিংসতায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়। কারাগার, সামরিক ঘাঁটি ও সীমান্ত ফাঁড়িসহ নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।  হাসপাতাল কর্মকর্তারা জানান, উত্তর বাগদাদের হুসেনিয়া এলাকায় একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে নয়জন নিহত ও কমপক্ষে ৩২ জন আহত হয়।
এএফপি’র এক সংবাদদাতা জানান, ইরাকের উত্তরাঞ্চলীয় তেল সমৃদ্ধ কিরকুক নগরীতে জঙ্গিরা এক তুর্কি পরিবারের বাড়িতে হামলা চালিয়ে বাবা-মা ও দুই কন্যা সন্তানের গলা কেটে ফেলে। নিরাপত্তা বাহিনীর ও হাসপাতাল কর্মকর্তারা এবং তুজ খুরমাতুর মেয়র শাহলাল আবেদ আহমেদ জানান, নগরীর দক্ষিণে বন্দুকধারীদের পৃথক তিনটি হামলায় সাত সৈন্য নিহত ও অপর ১১ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর ও হাসপাতাল কর্মকর্তারা জানান, বাগদাদের উত্তরে তিকরিতে বন্দুকধারীরা চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে। এছাড়াও রাজধানীর উত্তরে বালাদের কাছে এক বোমা হামলায় কায়েদা বিরোধী শাবা মিলিশিয়ার তিন সদস্য নিহত হয়েছে। পুলিশ ক্যাপ্টেন ও সামারার এক হাসপাতাল সূত্র জানায়, সামারার উত্তরপূর্ব একটি পুলিশ স্টেশনের কাছে অবস্থিত একটি ফাঁড়িতে বন্দুকধারীদের হামলায় এক পুলিশ ও এক শাবা সদস্য নিহত হয়। সেনা কর্মকর্তা জানান, বাগদাদের উত্তরে দুজাইলের কাছে একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীদের হামলায় এক সৈন্য নিহত হয়েছে এবং তারা অপর চারজনকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ কর্মকর্তারা জানান, ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আল-রুতবা ফাঁড়িতে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে দুই পুলিশ সদস্যের সাথে কর্নেল ওবায়েদ ইব্রাহিম আল-কাতা নিহত হন। বন্দুকধারীরা ও নিরাপত্তা ফাঁড়ির দখল নেয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ বেধে যায়। ইউফোরাতস ভ্যালির পুলিশের এক মেজর জানান, হাদিথায় নিরাপত্তা বাহিনীর এক টহল দল রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়। এদিকে এ শহরের পূর্বে একটি নিরাপত্তা ফাঁড়িতে বন্দুকধারীদের অপর হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়। স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালাফ সাঈদ আল-দুলাইমি জানান, কিরকুকের দক্ষিণে বিস্ফোরক বেল্ট পরিহিত ছয় বন্দুকধারী একটি সামরিক স্থাপনায় হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তাদের পাঁচজন নিহত হয়। এতে ষষ্ঠজনও মারাত্মকভাবে আহত হয়। পুলিশ ক্যাপ্টেন জানান, তিন বন্দুকধারী বাগদাদের উত্তরে বাইজি এলাকায় এক পুলিশ ফাঁড়িতে হামলার চেষ্টা চালায়। তবে এ সময় তাদের তিনজনই নিহত হয়। এদের একজন বিস্ফোরক বেল্ট পরিহিত ছিল।

// ঢাকা, ৩ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.