পদ্মায় অর্থায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত জাইকার - সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন - ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু - ২৩ জুন গোলাম রহমানের শেষ অফিস
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

নিজামী সারাদেশে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনা প্রতিনিধি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন , নিজামী ও তার দল  ১৯৭১ সালে পাকিস্তানি রাষ্ট্র রক্ষায় মরিয়া হয়ে কাজ করেছেন। নিজামী সরাদেশের ন্যায় পাবনায় শতশত মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। শুধু সাথিঁয়া উপজেলায় ধুলাউড়ি, রূপসি, ডেমরা, করমজা সহ বেশ কয়েকটি জায়গায় মুক্তিযোদ্ধা সহ শতশত নিরিহ মানূষকে হত্যা করেছে। তারা এদেশকে কখনোই  বালোবাসতে পারেনা। কারণ পাকিস্তানের প্রতি তাদের যে ভালোবাসা তা তারা কখনোই  ভুলতে পারবে না। বঙ্গবন্ধু হত্যার বিচারের মত সব হুমকি ধামকি উপেক্ষা  করে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী নিজামীদের বিচার সম্পন্ন করা হবে।
গতকাল শুক্রবার দুপুরে পাবনা সাঁথিয়া উপজেলায় ইছামতি নদীর উপর ৪ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হলুদগড়-গোপালপুর ব্রীজ উদ্বোধন পরবর্তী  এক জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

সাঁথিয়া হলুদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধোবাদহ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত  জনসভায় সাইফুজ্জামান বাবুল এর সভাপতিত্বে  আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, পৌর মেয়র মিরাজুল ইসলাম, সাথিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ দেলোয়ার , যগ্ন আহবায়ক রবিউল করিম হিরন প্রমুখ।

// পাবনা, ৩ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.