রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

আমিও জনগণের কাতারে থাকলে ধর্মঘট করতাম: ওবায়দুল

চাঁদপুর প্রতিনিধি: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের চাঁদপুরের মতলব পেন্নাই সড়ক দিয়ে চাঁদপুর আসার পথে ওই সড়কের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “জনগণ কেন, আমিও জনগণের কাঁতারে থাকলে ধর্মঘট করতাম। আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে লজ্জা পাচ্ছি।” সারাদেশের মধ্যে চাঁদপুরের রাস্তাঘাট খুবই খারাপ। আমি এ পর্যন্ত চাঁদপুরসহ ৫০টি জেলার রাস্তা-ঘাট পরিদর্শন করেছি।
রাস্তা-ঘাটের বেহাল অবস্থার জন্য সওজের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম ও কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিনকে শোকজ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি শুক্রবার দুপুরে কুমিল্লার গৌরিপুর ও চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের বেহাল অবস্থা দেখে সড়ক বিভাগের এই দুই কর্মকর্তাকে শোকজ করেন। তিনি তাদের আগামী সাতদিনের মধ্যে বেহাল রাস্তা  মেরামতের জন্য সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি জানি কি করতে হবে। আমাকেই করতে দিন। এই রাস্তা সংস্কারে ব্যবস্থা করা হবে এবং সড়ক বিভাগের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
মন্ত্রী শুক্রবার দুপুরে চাঁদপুরের নারায়নপুর এলাকার রাস্তা পরিদর্শনকালে লোকজন রাস্তা সংস্কারের দাবিতে স্লোগান দিলে মন্ত্রী বলেন, এখন স্লোগানের সময় নয়, কাজ শেষ হলে স্লোগান দিবেন।
এর আগে দুপুরে মন্ত্রী চাঁদপুর আসার পথে কুমিল্লার গৌরিপুরে দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়েন।

//চাদপুর, ৩ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর)//এম.সি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.