বাংলাটাইমস রিপোর্ট: ঢাকার পল্টন এলাকা থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন মিয়া (২৫), বিলাস আকন্দ (২৪) ও আবদুর রহিম (২২)। বৃহস্পতিবার রাতে গাজী ভবনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বেলা ১১টায় এই তিনজনকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে প্রথমে সুজনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বাকি দুজনকে। তাদের কাছে জাল ৬ লাখ ৪০ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে।
// ঢাকা, ০৩ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//







