বাংলাটাইমস রিপোর্ট: সপ্তাহ জুড়ে সূচকের নিম্নমুখী প্রবণতায় বৃহস্পতিবারও লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এ নিয়ে সপ্তাহের প্রতিটি কর্মদিবসেই সূচক কমলো। দিনের শুরুতে সূচক নিম্নমুখী থাকলেও পরের দিকে ঊর্ধ্বমুখী হয়। তবে লেনদেন শেষে পতনের ধারায় ফিরে আসে বাজার।
সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে চার হাজার ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২১০ কোটি টাকা। এর আগে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই সূচক ছিল নিম্নমুখী। আর একদিন সিডিবিএলের সার্ভারে কারিগরি ক্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল। ৬৬ হাজার ১১৬ হাওলায় হাতবদল হয়েছে পাঁচ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৯০৩টি শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়ছে ১৪২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
টাকার অংকে লেনদেনের শীর্ষে রয়েছে- গ্রামীণফোন, আরাএন স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, এনবিএল, আসিবি দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও লংকাবাংলা ফাইন্যান্স।
// ঢাকা, ২ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //






