বাংলাটাইমস ডেস্ক: বুধবার ইসরায়েলের জোনাথন এরলিচ এবং এন্ডি রামের কাছে বিস্ময়করভাবে পরাজিত হয়ে রজার ফেদেরার এবং স্ট্যানিসলাস ওয়ারিনকা জুটি তাদের অলিম্পিক ডাবলস শিরোপা হাতছাড়া করেছেন। প্রথম সেটে বাজেভাবে পরাজিত হয়েও ইসারাইলি জুটি উইম্বলডন কোর্টে দারুনভাবে ম্যাচে ফিরে এসে শেষ পর্যন্ত ১-৬, ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।
ক্যারিয়ারে বিভিন্ন সময়ে গ্র্যান্ড স্ল্যামসহ বিভিন্ন শিরোপার দেখা পেলেও অলিম্পিকের স্বর্ণ পদকটি যেন ফেদেরারকে অন্যন্য এক কৃতিত্বে উদ্ভাসিত করে তুলে। আর তাইতো চার বছর আগে বেইজিংয়ে এই ওয়ারিনকাকে সাথে নিয়ে পাওয়া অলিম্পিক ডাবলসের শিরোপার স্বাদ এখনও ভুলতে পারেননি বর্তমান বিশ্বের এক নম্বর এই তারকা। এবারও সেই শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়েই লন্ডনে খেলতে এসেছিলেন সুইস জুটি ফেদেরার-ওয়ারিনকা । কিন্তু গেমসের ষষ্ঠ বাছাই সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার এবং তার জুটি ওয়ারিনকা চাইনিজ কৃতিত্বকে ধরে রাখতে পারলেন না।
ডাবলসে শিরোপা হাতছাড়া হলেও উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিমকে পরাজিত করে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন শিরোপার অন্যতম দাবীদার ফেদেরার। এখন পর্যন্ত অলিম্পিকের সিঙ্গলসে স্বর্ণ পদক জয় করতে পারেননি তিনি।
// ঢাকা, ০২ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসব//







