বাংলাটাইমস ডেস্ক: আলোচনার মাধ্যমে পরমাণু সমস্যার সমাধান না হলে ইরানকে মার্কিন হামলার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা।
দেশটির দক্ষিণাঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ইসরায়েল সফররত প্যানেট্টা। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সব পথই খোলা আছে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক প্যানেট্টাকে সমর্থন জানিয়ে বলেন, পরমাণু অস্ত্র তৈরিতে দেশটির ওপর আনা বিভিন্ন নিষেধাজ্ঞা খুব একটা ভূমিকা রাখবে না। সেক্ষেত্রে সামরিক উপায়েই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
// ঢাকা, ০২ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//






