গাজীপুরে বোমা হামলায় ১০ আসামির মৃত্যুদণ্ড - সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - চট্টগ্রামে আ. লীগ নেতা খুন, সড়ক অবরোধ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

২৫ আগস্ট পর্যন্ত বন্ধ জাবি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আগামী ২৫ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার দুপুরের পর সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। পাশাপাশি ছাত্রদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এবং ছাত্রীদের শুক্রবার সকালের মধ্যে হল ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্র্তপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র আটককে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে প্রক্টরের পদত্যাগসহ আট দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসজুড়ে মিছিল করছে শিক্ষার্থীরা। উপ উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে চার শিক্ষকের একটি প্রতিনিধি দল আড়িচা সড়কে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করলেও তাতে ফল হয়নি।

বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আটককে কেন্দ্র করে রাতভর পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ  হয়। এতে ৫ ছাত্র গুলিবিদ্ধ ও কমপক্ষে আরো ২০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ছাত্ররা হলেন: ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র রাকিব, পরিসংখ্যান বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র বশির, ইনফরমেশন টেকনোলজি বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র মারুফ, গণিত বিভাগের ৪১তম বিভাগের রবিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র নাহিদ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার মধ্যরাত থেকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে।

ছাত্রলীগ নেতা তাহমিদুল ইসলাম লিখনকে কুপিয়ে আহত করার অভিযোগে আরেক ছাত্র নাহিদকে আটক করাকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে জাবিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ শুরু হয়। এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবরোধ তুলে নিয়ে ছাত্রদের ক্লাসে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন জাবির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

ছাত্রলীগ নেতা লিখনকে কুপিয়ে আহত করার অভিযোগে মধ্যরাতে মীর মোশারফ হলের ৩৯তম ব্যাচের সন্দেহভাজন ছাত্র নাহিদকে আটক করতে গেলে পুলিশের সঙ্গে ওই হলের ছাত্রদের বাগবিতণ্ডা শুরু হয়। সাধারণ ছাত্ররা বাধা দিলে পুলিশ এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ৫ ছাত্র গুলিবিদ্ধ হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশের সঙ্গে ছাত্রদের কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ছাত্রদের তোপের মুখে পুলিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে প্রান্তিক গেটে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাস থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্ররা একটি পুলিশ ভ্যান ও ঢাকা-আরিচা মহাসড়কের চলাচলরত প্রায় ২৫টি যানবাহন ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসের ভেতরের কয়েকটি ভবনের ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন।

এদিকে, জাবির উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজপথের অবরোধ তুলে নিয়ে ছাত্রদের ক্লাসে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে বুধবার দুপুরে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবসের সামনে জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগের সাফিম সাম্য গ্রুপের পক্ষে লিখনের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে মানববন্ধন করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা লিখনকে কুপিয়ে মারাত্মক আহত করে।
// জাবি, ০২ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.