পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অপসারনের দাবিতে বুধবার শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষে ১০ ছাতও আহত হয়। বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ৫ ছাত্রকে আটক করে।
উত্তেজিত ছাত্ররা বিশ্ববিদ্যালয়র সামনে ঢাকা-পাবনা মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এসময় রাস্তার ২ পাশে শত শত যানবাহন আটকে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারনসহ ৯ দফা দাবীতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থরা গত ১৭ জুলাই থেকে ক্লাশ বর্জনসহ লাগাতার আন্দোলন করে আসছিল।
এদিকে আটককৃত ছাত্রদের মুক্তির দাবীতে বেলা ১ টার দিকে ছাত্ররা শহরে মিছিল এবং পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে।
// পাবনা, ০১ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//







