সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সিরিজ জয়

বাংলাটাইমস ডেস্ক: কলম্বোতে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। কোহলির সেঞ্চুরিতে লঙ্কানদের দেয়া ২৫২ রানের টার্গেটে ৪৬ বল বাকি থাকতেই টপকে যায় সফরকারীরা।

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে থারাঙ্গা ও দিলশান ৯১ রান তোলেন। ৪২ রান করে দিলশান ও ৫১ রান করেন থারাঙ্গা। এরপর চান্দিমাল, জয়াবর্ধনে, ম্যাথুসরা বড় স্কোর গড়তে ব্যর্থ হলে স্বাগতিকদের রানের গতি কমে আসে। ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৫১ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৬০ রানেই গম্ভির, শেবাগ ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে কোহলির ব্যাট আবারো ঝলসে উঠে।

তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আসে ভারতের দখলে। কোহলির অপরাজিত ১২৮ ও রায়নার ৫৮ রানে ৪২ ওভার দুই বলেই জয় তুলে নেয় ধোনিবাহিনী।

// ঢাকা, ০১ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.