ভেস্তে যেতে পারে জাতীয় নির্বাচন, গার্ডিয়ানের আশঙ্কা - কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান হলেন মেহের আফরোজ চুমকি - এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগস্টে শুরু হবে: যোগাযোগমন্ত্রী - গ্রামে প্রযুক্তি সুবিধা দিতে প্রকল্প অনুমোদন
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ডিএসইতে টানা দ্বিতীয় দিনের মতো সূচকের পতন

বাংলাটাইমস রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় দিনের মতো সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে । দিনের শুরুতে সূচক নিম্নমুখী থাকলেও পরের দিকে এসে ঊর্ধ্বমুখী হয়। তবে সেই ধারা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। সোমবার লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে চার হাজার ১৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২৪ কোটি টাকা। ৬৯ হাজার ৪৬০ হাওলায় হাতবদল হয়েছে পাঁচ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৩৩৮টি শেয়ার ও ইউনিট।

লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।  টাকার অংকে লেনদেনের শীর্ষে রয়েছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, গ্রামীণফোন, আরএন স্পিনিং, যমুনা ওয়েল, এনবিএল, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ারওয়েজ এবং জিপিএইচ ইস্পাত।

// ঢাকা, ৩০ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //

 


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.