রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

বুয়েটে শিক্ষকদের গণপদত্যাগ স্থগিত

বাংলাটাইমস রিপোর্ট: ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলনত শিক্ষকরা জরুরি বৈঠক শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম সোমবার বিকেলে জানিয়েছেন, শিক্ষকদের গণপদত্যাগের সিদ্ধান্ত ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে তবে প্রতীকী অনশন চলবে। এর আগে দুপুরে জরুরি সভায় বসার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা আমরা তা দেখব। আমাদের গণপদত্যাগের যে সিদ্ধান্ত ছিল- সে বিষয়ে সভা শেষে জানাব।” অন্যদিকে শিক্ষামন্ত্রণালয়ের ওই সভা থেকে কোনো সিদ্ধান্ত জানাননি মন্ত্রী।  সংশ্লিষ্টদের নিয়ে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তারা সঙ্কট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
// ঢাকা, ৩০ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// টি এম//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.