চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর মহল্ল¬ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল হক (৪০) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। নিহত নাইমুল হক হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর মহল্ল¬ার ফাইজুদ্দীনের ছেলে। তিনি দিনাজপুর ২নং বিজিবি ব্যাটালিয়নে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, নাইমুল হক বিকেল পৌনে ৩টার দিকে স্বরূপনগরে তার বাড়ির বাইরে কাজ করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত নাইমুল এক মাসের ছুটিতে বাড়ি আসেন এবং আগামী ৬ আগষ্ট তার কর্মস্থলে যোগদানের কথা ছিল।
// চাঁপাইনবাবগঞ্জ, ২৯ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//







