সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

আলেপ্পোর বিভিন্ন স্থানে তুমুল সংঘর্ষ

বাংলাটাইমস ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী অধিকৃত আলেপ্পোর বিভিন্ন স্থানে রোববার সকালে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। একটি মানবাধিকার সংস্থা জানায়, সিরিয়ার এই দ্বিতীয় বৃহত্তম নগরীতে বিদ্রোহী বাহিনী সরকারি বাহিনীর একটি আক্রমণ ঠেকানোর একদিন পর এ সংঘর্ষ শুরু হলো। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, ‘বাব আল-হাদিদ, জাহরা, আরকুব ও আল-হিন্দরাত ক্যাম্পে তীব্র সংঘর্ষ হয়েছে এবং সেখানে বেশ কিছু বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে ও আকাশে বেশ কয়েকটি বিমান উড়তে দেখা গেছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, সাইফ আল-দৌলা জেলা ও সালাহেদ্দীন শহরের ওপর দিয়ে হেলিকপ্টার গানশিপ উড়ে যেতে দেখা গেছে। শনিবার এখানে বিদ্রোহীরা সরকারি বাহিনীর একটি আক্রমণ ঠেকিয়ে দেয়। সংস্থা জানায়, কেন্দ্রীয় হোমস নগরীতে পুলিশ সদর দফতরের কাছে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে একটি লড়াই সংঘটিত হয়। এতে অন্তত একজন নিহত হয়।
সংস্থা আরো জানায়, রাজধানীর পার্শ্ববর্তী ইরবিন শহরে গুলি বর্ষণে একজন এবং ইদলিব প্রদেশে গোলার আঘাতে দু’জন নিহত হয়।
অবজারভেটরি জানায়, শনিবার সহিংসতার ৯৪ বেসামরিক নাগরিক, ৩৩ বিদ্রোহী যোদ্ধা ও ৪১ সৈন্যসহ ১৬৮ জন নিহত হয়।

// ঢাকা, ২৯ জুলাই (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.