পানি সরবরাহকে জাতিসংঘের প্রধান এজেন্ডা করুন: প্রধানমন্ত্রী - তাহের হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ - মুচলেকা দিয়ে বিএনপি রাজনীতি করবে না: ড.মঈন খান - ৩৪তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

কুষ্টিয়ায় চার জ্বীনের বাদশা আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় প্রতারণা করে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৪ জন কথিত জ্বীনের বাদশাকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুইটি স্বর্নের চেইন ও দুইটি নকল স্বর্ণমূর্তি উদ্ধার হয়েছে।
কুষ্টিয়া র‌্যাব-১২ জানায়, আটককৃত আলম, সাফিরুল, তুহিন এবং রাজু আল¬াহ রসুলের নাম বলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বজলুর রহমানকে ফোন করে নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে ধনীলোক হওয়ার স্বপ্ন দেখিয়ে তার কাছ থেকে হাতিয়ে নেয় নগদ টাকা। এক পর্যায়ে আরো টাকা দাবী করলে বজলুর রহমানের সন্দেহ হয়, তিনি র‌্যাবকে জানান। র‌্যাব মোবাইল ট্যাক করে আজ রবিবার দুপুরে কুষ্টিয়া শহরের জিয়া পার্কে অভিযান চালিয়ে কথিত এই জ্বীনের বাদশাদের আটক করে। আটককৃত সাফিরুল, আলম এবং রাজুর বাড়ি গাইবান্ধায় আর তুহিনের বাড়ি বগুড়ায়।
// কুষ্টিয়া, ২৯ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.