পদ্মায় অর্থায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত জাইকার - সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - নির্বাচন হবে না বলা রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

আবারো অনশনে আন্না হাজারে

বাংলাটাইমস ডেস্ক: দুর্নীতিরোধে জন লোকপাল বিলের দাবিতে রোববার আবারো অনশন শুরু করেছেন ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। লোকপাল বিলের বিষয়ে সরকারকে দেয়া ৪ দিনের আল্টিমেটাম গতকাল (শনিবার) শেষ হওয়ায় নয়াদিল্লীর জন্তর-মন্তরে অনশন শুরু করেছেন আন্না হাজারে। তিনি অভিযোগ করে বলেন, লোকপাল বিল নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। প্রতিবাদে বারবার অনশন করেও কাজ না হওয়ায় বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত এবার আমরণ অনশন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। উল্লেখ্য, আন্না হাজারের সমর্থকরা গত ২৫ জুলাই থেকেই এ দাবিতে অনশন করছেন।

// ঢাকা, ২৯ জুলাই (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.