ভেস্তে যেতে পারে জাতীয় নির্বাচন, গার্ডিয়ানের আশঙ্কা - কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান হলেন মেহের আফরোজ চুমকি - এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগস্টে শুরু হবে: যোগাযোগমন্ত্রী - গ্রামে প্রযুক্তি সুবিধা দিতে প্রকল্প অনুমোদন
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ইউটিউব’এ পরিচয় গোপনের নতুন ফিচার

বাংলাটাইমস ডেস্ক: ইউটিউব সম্প্রতি একটি নতুন ফিচার প্রকাশ করেছে, যেটি ব্যবহার করে ভিডিও’তে প্রদর্শিত মানুষের চেহারা ঘোলা করে দেওয়া যাবে। নতুন এই ফিচার অ্যাক্টিভিস্টদেরকে নিপীড়ন থেকে দূরে রাখতে পারে। টিউনিশিয়া, মিশর কিংবা হালের সিরিয়া – পৃথিবীর অধিকাংশ মানুষ এসব দেশের আন্দোলনের খবর মূলত পাচ্ছে বিভিন্ন অনলাইন সূত্র থেকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অপেশাদার বিভিন্ন ভিডিও’র কথা যেগুলো ধারণ করছে নাগরিকরা। এরপর সেগুলো তুলে দিচ্ছে ইউটিউব’এ। বিভিন্ন দেশে পুলিশ এবং সামরিক বাহিনীর নিপীড়নের খবর জানা যায় এসব ভিডিও থেকে।

কিন্তু এসব ভিডিও’র একটি মন্দ দিকও আছে। যাদেরকে এসব ভিডিও থেকে শনাক্ত করা সম্ভব, দেখা যায় পরবর্তীতে তাদেরকে নির্যাতন করে নিরাপত্তা বাহিনী। ফলে ভিডিও আপলোডকারী নাগরিক সাংবাদিক কিংবা আন্দোলনকারীদের পরিচয় গোপনের বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সম্প্রতি গুগল তার ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের জন্য একটি নতুন টুল তৈরি করেছে, যা ব্যবহার করে ভিডিও’তে থাকা বিভিন্ন ব্যক্তির চেহারা স্বয়ংক্রিয়ভাবে ঘোলা করে দেওয়া যাবে।

আনুষ্ঠানিক ব্লগ সাইটে ইউটিউব জানিয়েছে, ‘‘যেহেতু সাধারণ নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশের খবর এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ক ভিডিও সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই ইউটিউব আরো ভালো টুল তৈরির মাধ্যমে তাদেরকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।”

ইউটিউব’এর দাবি, সংস্থাটি সর্বপ্রথম চেহারো গোপন রাখার নতুন এই ফিচার প্রকাশ করেছে। ইউটিউব’এর ‘ভিডিও ম্যানেজার’ অপশনে এই ফিচারটি পাওয়া যাবে। সেখানে আপলোডকৃত ভিডিওর ডানপাশে ‘এডিট’ বাটন রয়েছে। এই বাটনে ক্লিকের পর ‘এনহেন্সমেন্টস’ নির্বাচন করতে হবে। সবশেষে ‘এডিশনাল ফিচারস’-এ পাওয়া যাবে ‘ব্লার অল ফেসেস’ ফিচারটি।

এই ফিচার ‘এপ্লাই’ করার পর দ্রুত ইউটিউব আপলোডকৃত ভিডিও’র দুটি সংস্করণ পাশাপাশি প্রদর্শন করবে। একটি হচ্ছে আসল ভিডিও, অন্যটি চেহারা ঘোলা করা ভিডিও। ব্যবহারকারী চাইলে, এখান থেকে আসল ভিডিও’টি মুছে দিয়ে শুধু সম্পাদিত ভিডিওটি প্রদর্শনের জন্য উম্মুক্ত করতে পারবে।

// ঢাকা, ২৯ জুলাই (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.