বাংলাটাইমস ডেস্ক: ভারতের আসামে ১০ দিন ধরে চলা জাতিগত দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। এতে কমপক্ষে ৪ লাখ মানুষ গৃহহারা হয়েছেন। বিবিসি সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘাতপ্রবণ এলাকাগুলোতে আরো সেনা মোতায়েন করা হয়েছে। কারফিউয়ের কারণে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, উত্তেজনা এখনো কমেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
এদিকে, পরিস্থিতি দেখতে কোকড়াঝাঁড় এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার দুপুরে নিজের নির্বাচনী এলাকায় পৌঁছানোর পরপরই, দুটি শরণার্থী শিবিরও পরিদর্শন করেন তিনি।
মনমোহন বলেন, আসাম রাজ্যে এ ধরনের জাতিগত সহিংসতা নিরসনে সরকার বোড়ো সম্প্রদায় ও বাঙালি অধিবাসী উভয়পক্ষের সঙ্গে আলোচনা করছে। এ সময় মনমোহন ক্ষতিগ্রস্তদের ৩০০ কোটি রুপি আর্থিক সহযোগিতা দেয়ারও ঘোষণা দেন।
// ঢাকা, ২৯ জুলাই (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//







