রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাটাইমস ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
লন্ডনে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আয়োজিত এক ইফতার ও নৈশভোজে তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে লন্ডন-সিলেট ফ্লাইট পুনরায় চালু করাসহ তাদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে সরকার। এ সময় তিনি দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করেন।

ডিজিটালাইজেশনের কাজ এখন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের নির্বাচনী ইশতিহারে যা ছিল এটা তার চেয়ে অনেক বেশি।
// ঢাকা, ২৯ জুলাই (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.