পদ্মায় অর্থায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত জাইকার - সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - নির্বাচন হবে না বলা রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ডিএমসিতে সাংবাদিকদের ওপর হামলা: আহত ১০

বাংলাটাইমস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের হামলার শিকার হন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বুধবার দুপুরে এ হামলায় অন্যান্য সংবাদ মাধ্যমের আরো ১০ সাংবাদিক আহত হয়েছেন। ডিএমসি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন এক রোগীকে মারধরের ঘটনার সংবাদ সংগ্রহ করতে দুপুরে হাসপাতালে যান সাংবাদিকরা। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা সাংবাদিকদের মাইক্রোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় ও ভাঙচুর করে। একই সঙ্গে তারা সাংবাদিকদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করেন। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ২৭ এপ্রিল ঝিনাইদহের যুবক আরিফুল ইসলাম ডিএমসি হাসপাতালে ভর্তি হন। এরপর ২০ জুলাই সার্জারি বিভাগের প্রধান শহীদ হোসেন রোগী আরিফুলকে থাপ্পড় মারলে বিভিন্ন পত্রিকায় ওই সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করতে ২১ জুলাই পরিচালক বরাবর তারা স্মারকলিপিও জমা দেন। পরে ২২ জুলাই সাংবাদিকরা এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে গেলে তাদের মারধর করেন ডিএমসি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ওই সময় সাংবাদিকদের ব্যবহৃত গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

// ঢাকা, ২৫ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.