বাংলাটাইমস ডেস্ক: জাহাঙ্গীরনগর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে এই সময়ের মধ্যে থাকা শুক্রবারে কোনো পরীক্ষা হবে না। বুধবার সকালে উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।
// ঢাকা, ২৫ জুলাই (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//







